শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিরেকে)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের আওতাধীন দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি বিতরণ এবং গৃহহীন ৫টি পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি,সাইকেল সহ অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষা প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং সঠিক প্রক্রিয়ায় এসব সহায়তা প্রকৃত সুফলভোগীদের হাতে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কা, নিহত প্রবাসী স্বামী

অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, যাতায়াতের জন্য বাইসাইকেল এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি  তুলে দেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন,৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুন্নবী, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আযম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও উপকারভোগীরা।

এসময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাইমারি লেভেলের ৮৯জনকে,৬ষ্ঠ শ্রেনী থেকে দশম শ্রেণী পর্যন্ত ৫৩ জনকে,একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত ৩২জনকেসহ মোট ৭ লক্ষ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি, এছাড়াও ২৭জন শিক্ষার্থীকে যাতায়াতের সুবিধার্থে বাই সাইকেল, ১৮ জনকে সেলাই মেশিন এবং ৫জনকে বাড়ি প্রদান করা হয়।

ভোরের আকাশ/ইউএম

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদিনাজপুর

শেয়ার করুন: