সিরাজদিখানে সাজেদা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচী

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং উপকারভোগীর মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাজেদা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়োছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার আলাউদ্দিন কমপ্লেক্সে ফাউন্ডেশন কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় উপকারভোগীর মধ্যে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।সাজেদা ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে ১৫,০০০ উপকারভোগীর মধ্যে প্রায় ১,৩০,০০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় সিরাজদিখান উপজেলায় ৮৫ জন উপকারভোগীর মাঝে ৫১০টি চারা এবং মুন্সীঞ্জ জেলায় ১,৩৮৮ জন উপকারভোগীর মাঝে ১১,৬৮০টি চারা বিতরণ করা হয়।
চারা বিতরণের সময় উপস্থিত ছিলেন,সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন মধু, উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান।
এ সময় সাজেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, ফোকাল পার্সন (কৃষি ইউনিট); মোঃ আবু তাহের ও সুব্রত সরকার আঞ্চলিক ব্যবস্থাপক ( বিবর্তন ও সূচনা) ; অধীর চন্দ্র দাস, আঞ্চলিক হিসাব কর্মকর্তা (অর্থ ও হিসাব); মোঃ আহসান হাবিব শাহিন ও মোঃ ফারুক আহমেদ, এলাকা ব্যবস্থাপক (সূচনা ও বিবর্তন); মোঃ সুমন হোসেন ও মোঃ জামাল হোসাইন, এলাকা হিসাব ব্যবস্থাপক (অর্থ ও হিসাব); চাঁন মিয়া (রুবেল), শাখা ব্যবস্থাপক; সরদার দিপু, কৃষি কর্মকর্তা এবং শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সাজেদা ফাউন্ডেশনের এ উদ্যোগের মাধ্যমে দেশের সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং উপকারভোগীদের পুষ্টির চাহিদা পূরণ ,বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/সু.পা