শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে অসহায় পরিবারের বাড়ি ভাংচুর ও লুটপাট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ৩:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের সেনড়া গ্রামে পূর্বের শত্রুতার জেরে প্রতিবন্ধী মো. আতু’র বাড়ী ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষরা।

ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১/১১/২০২৫ইং তারিখে সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের আবু বক্কর এর পুত্র মো. মমিন (৪০) ভাড়াটিয়া বাহিনী ও পিকআপ নিয়ে সেনড়া গ্রামে আতু এর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্রসস্ত্র ঠেকিয়ে বাড়ি ভাংচুর করেন।  

বাড়িতে থাকা ঘরের ভিতরের বাক্স বাহির করে তালা ভেঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ও গচ্ছিত ১ লক্ষ ৫০ হাজার টাকা, একটি সোনার চেইন যাহার মূল্য প্রায় ৫০ হাজার টাকা, ৬টি বড় ছাগল (পাঁঠা) যাহার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। সর্বমোট ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

প্রতিপক্ষ মো. মমিন তার বাহিনী দিয়ে দ্রুত ছাগলগুলি গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়। তার সাথে আমার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই ঘটনায় প্রতিবন্ধী মো. আতু ফুলবাড়ী থানায় ৫ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপেক্ষিতে ফুলবাড়ী থানার পুলিশ অভিযোগটি আমলে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।

ফতেপুর গ্রামের মো. সারোয়ার হোসন জানান, তারা পিকআপ এ করে এসে দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদেরকে জিম্মি করে বাড়ি ভাংচুর ও লুটপাট করেন। ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনা স্থলে আসার আগে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রতিবন্ধী মো. আতু বলেন, তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আমার বাড়ি ভাংচুর করেন এবং বাড়িতে থাকা টাকা পয়সা, সোনা গহনা ও ছাগলসহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে চলে যায়। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।

ভোরের আকাশ/জাআ

ফুলবাড়ীলুটপাটভাংচুরদিনাজপুর

শেয়ার করুন: