শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামি ইসরাইল মোড় এলাকার ইউনুস আলীর ছেলে। 

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর এলাকার ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, শিবগঞ্জ থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সে। যার মামলা নম্বর ৩৩ তারিখ ২০-০৮-১৫। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

চাঁপাইনবাবগঞ্জআসামিপুলিশ

শেয়ার করুন: