নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পিরোজপুর নাজিরপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণবিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে উক্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতি মূলক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ আল মাহমুদ ভূইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আমির আব্দুর রাজ্জাক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনুপ কুমার সিকদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ বাওয়ালীসহ উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। প্রস্তুতিমূলক সভায় উপজেলার ১২৭ টি সার্বজনীন দুর্গামন্ডের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/মো.আ.