শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত
নীলফামারীতে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

নীলফামারীতে দেশের অন্যতম ইলেকট্রিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় টিএলএম ট্রেনিং সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক ইলেকট্রিক পণ্য ব্যবসায়ী অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ডিভিশনাল সেলস ম্যানেজার মো. শফিকুল ইসলাম শিপন। এতে সভাপতিত্ব করেন নীলফামারীর পরিবেশক মো. জাহানুর সরকার। 

বিশেষ অতিথি ছিলেন রংপুর ডিভিশনের সৈয়দপুর টেরিটোরি সেলস ম্যানেজার মো. আশরাফুজ্জামান। এ ছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী ইলেকট্রিক পণ্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক মো. মাহমুদ আলম।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রজেক্টরের মাধ্যমে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের বৈশিষ্ট্য, মাসিক ও বার্ষিক ব্যবসায়িক নীতিমালা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

সম্মেলনে টেরিটোরি সেলস ম্যানেজার মো. আশরাফুজ্জামানের সঞ্চালনায় কোম্পানির ব্যবসায়িক নীতিমালা, পণ্যের গুণগত মান, বাজারের সম্ভাবনা ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন অতিথিরা। এ সময় ব্যবসায়ীরা এমইপি গ্রুপের সঙ্গে ভবিষ্যতেও ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম শিপন বলেন, গ্রাহকের চাহিদা ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতমানের পণ্য উৎপাদনে এমইপি গ্রুপ প্রতিশ্রুতিবদ্ধ। পণ্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদানই প্রতিষ্ঠানের অন্যতম অঙ্গীকার। 

দেশের বিভিন্ন অঞ্চলে বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার করতে নিয়মিত সহযোগী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সম্মেলনের শেষপর্যায়ে সেরা বিক্রেতাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: