শিরোনাম
ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে: আইনমন্ত্রীপ্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভীজলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যুহুথিদের ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করতে ইইউকে সৌদির চাপমধ্যরাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণজলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কিশোরগন্জে কুখ্যাত হযরত ডাকাত গ্রেফতার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ ) প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় ডাকাতি, খুন, চুরি, অপহরণ, মারামারিসহ ১৭ মামলার আসামি হযরত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হযরত আলী (৩৫) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।

অভিযানে উপপরিদর্শক সজীব কুমার দত্ত, উপপরিদর্শক এ কে এম মোশারফ হোসেন, উপপরিদর্শক মো. সালাহ উদ্দিন, উপপরিদর্শক মো. সামছুল আলম সাব্বির, সহকারী উপপরিদর্শক আলমগীর ভূঁইয়া, সহকারী উপপরিদর্শক মোস্তাক হোসেন, সহকারী উপপরিদর্শক মো. মেহেদী হাসান ও পুলিশের অন্য সদস্যরা অংশ নেন।

আরও পড়ুন

আটঘর ইউপি নির্বাচনে হাসান আশরাফের পক্ষে শাহিনুরের সমর্থন

পুলিশের ভাষ্য, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং হাওরাঞ্চলে নৌডাকাতি ও চুরির হোতা। ইটনা ও মিঠামইন থানায় তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে। জেলা পুলিশের তালিকাভুক্ত আসামি ছিলেন তিনি।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ খান বলেন, গত বর্ষা মৌসুমে হাওরে একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে পালিয়ে আসছিলেন। তিনি আর ও বলেন তাকে গ্রেফতারের ফলে হাওর অঞ্চলে চুরি ডাকাতি কমে আসবে বলে আশা করি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: