শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধঃ হুইপ দুলু

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু  বলেছেন, নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহন ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সাথে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব  কথা বলেন।

হুইপ দুলু বলেন, বিএনপির রাজনীতি কখনোই নারীকে করুণার পাত্র ভাবেনি; ভেবেছে শক্তির আধার হিসেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বাস করতেন, বাংলাদেশী জাতীয়তাবাদ কখনোই পূর্ণ হবে না যদি নারীকে ঘরের চার দেয়ালে বন্দি রাখা হয়। তাই ১৯৭৮ সালে তিনি যখন মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন, তখন তা ছিল কেবল একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা নয়, ছিল একটি রাষ্ট্রদর্শনের ঘোষণা। 

এশিয়ার মধ্যে অন্যতম প্রথম এই উদ্যোগ প্রমাণ করে। বিএনপি ক্ষমতায় আসার আগেই নারীকে রাষ্ট্রের মূলধারায় আনার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের ধারাবাহিকতায় আজ নারীর উন্নয়ন কোনো দয়ার প্রকল্প নয়, রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব।

তিনি বলেন, শহীদ জিয়ার প্রাতিষ্ঠানিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার শিক্ষা বিপ্লব এবং দেশনায়ক তারেক রহমানের ফ্যামিলি কার্ড ও উপবৃত্তি সম্প্রসারণ - এই তিন প্রজন্মের ধারাবাহিকতাই  বিএনপির নারী রাজনীতির সৌন্দর্য। আসুন, আমরা ইসলামের  ন্যায়বিচার, আধুনিকতার যুক্তি ও গণতন্ত্রের সমতার আদর্শকে এক করে সেই বাংলাদেশ গড়ি, যেখানে নারীকে আর ক্ষমতায়নের জন্য লড়তে হবে না, কারণ রাষ্ট্র নিজেই তাঁর ক্ষমতায়নের ভিত্তি হয়ে দাঁড়াবে। সেই বাংলাদেশই হবে শহীদ জিয়ার স্বপ্নের, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের এবং তারেক রহমানের অঙ্গীকারের বাংলাদেশ।

সরকার দলীয় হুইপ বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকার ও  মর্যাদাকে সমুন্নত করেছেন। তিনি পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্যে ফ্যামিলি কার্ড কর্মসূচী বাস্তবায়ন করছেন। মেয়েদের অবৈতনিক শিক্ষা বাস্তবায়ন করছেন। নারী জাগরণের অগ্রদূত শহীদ জিয়া এবং নারী ক্ষমতায়নের অগ্রদূত বেগম খালেদা জিয়ার পদাংক অনুসরণ করে তাদের যোগ্য উত্তরাধিকার প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁও: বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা

হুইপ দুলু আরও বলেন, নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহন নিশ্চিত হবে। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে  স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভ‚মিকা পালন করেছিলেন। 

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের  সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, খান ফাউন্ডেশনের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন।


 

শেয়ার করুন: