নড়াইলে সড়কে ভ্যান চালক নিহত
নড়াইল সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. আকরাম মোল্যা (৬৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার গোবরা মিত্র কলে সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.আকরাম মোল্যা উপজেলার সিঙ্গোশোলপুর ইউনিয়নের চুনখোলা গ্রামের মৃত মকছেদ মোল্যার ছেলে। পেশায় একজন অটো ভ্যান চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) বিকেলে অটোভ্যান চালক মো. আকরাম মোল্যা তার চালিত ভ্যানটি নিয়ে মূল সড়কে উঠছিলেন। এসময় নওয়াপাড়া থেকে ছেড়ে একটি ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক আকরাম মোল্যা গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম হিটু বলেন, চুনখোলা গ্রামের আকরাম সড়কে দুর্ঘটনার নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে তার লাশ বাড়িতে আনা আনা হবে।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/এসএইচ