শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

কিউএস র‍্যাঙ্কিংয়ে গবেষণায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দ্বিতীয়

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৬:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে গবেষণার সক্ষমতা ও উৎপাদনশীলতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এশিয়া র‍্যাঙ্কিং ২০২৭-এ শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যার স্কোরে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এ সূচকে গাকৃবির স্কোর ৬১ দশমিক ৮। ৬৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিং সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস) গত ৩ নভেম্বর তাদের আনুষ্ঠানিক ওয়েবসাইটে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং প্রকাশ করে। শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় গাকৃবির এ অবস্থান বিশ্ববিদ্যালয়টির গবেষণামুখী শিক্ষা, শিক্ষক-গবেষকদের নিরলস প্রচেষ্টা ও জ্ঞান সৃষ্টিতে ধারাবাহিক অগ্রযাত্রার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সার্বিক র‍্যাঙ্কিংয়েও সাফল্য ধরে রেখেছে গাকৃবি। কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯৮তম স্থান অর্জন করে শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এশিয়াজুড়ে ‘সাইটেশনস পার পেপার’ সূচকে ৮৬তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও প্রভাবের ক্ষেত্রে এ অবস্থানকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এবারের র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার আওতাভুক্ত মোট ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এ অর্জনে সন্তুষ্টি প্রকাশ করে গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অগ্রগতি শুধু অবকাঠামোগত উন্নয়ন কিংবা শিক্ষার্থীসংখ্যা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়। বরং জ্ঞান সৃষ্টি, গবেষণার উৎকর্ষ এবং গবেষণার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার মধ্যেই এর সার্থকতা।

আরও পড়ুন

চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

তিনি বলেন, শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবির দ্বিতীয় অবস্থান শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সম্মিলিত নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি। এ অর্জন আনন্দের পাশাপাশি আরও দায়িত্বশীল হওয়ার অনুপ্রেরণা জোগাবে।

ভবিষ্যতে গবেষণার গুণগত মান, আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্ভাবনের ক্ষেত্র সম্প্রসারণের মাধ্যমে গাকৃবিকে বিশ্বদরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান উপাচার্য।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: