শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

চৌদ্দগ্রামে বিষপানে গৃহবধূর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে বিষপানের দুই দিন পর নার্গিস আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর বাড়িতে বিষপানের পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং যৌতুক দাবির অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।

বুধবার (১৮ নভেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সোমবার (১৬ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা গ্রামে স্বামীর বাড়িতে তিনি বিষপান করেন।

নিহত নার্গিস উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। চার বছর আগে পাঁচরা গ্রামের শহিদ মিয়ার ছেলে মাহফুজের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের তিন বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

নিহতের মামা সাদ্দাম হোসেনের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী মাহফুজ, শাশুড়ি শ্যামলা বিবি, দেবর মারুফ ও শ্বশুর শহিদ মিয়া বিভিন্ন সময় নার্গিসকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। পাশাপাশি যৌতুকের জন্য চাপ দিতেন তাঁরা। ঘটনার আগের রাতেও স্বামী তাঁকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।

সাদ্দাম হোসেন জানান, নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার সকালে নার্গিস বিষপান করেন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ ব্যানার টানালো নিষিদ্ধ ছাত্রলীগ

নিহতের আত্মীয় আবু বক্কর ও মোশারফ হোসেন বিপু জানান, মৃত্যুর দুই দিন আগে শাশুড়ি, স্বামী ও ননদের সঙ্গে নার্গিসের ঝগড়া হয়েছিল। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: