শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

কমলনগরে প্রতিবন্ধী ও কর্মহীন নারীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর)প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কমলনগরে প্রতিবন্ধী ও কর্মহীন নারীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ
কমলনগরে প্রতিবন্ধী ও কর্মহীন নারীদের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৩ নং চর লরেন্স ইউনিয়নে ইকরা ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ এবং ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে রোববার (৮ নভেম্বর)  প্রতিবন্ধী ও কর্মহীন নারীদের মাজে হুইল চেয়ার এবং সেলাই মিশিন  বিতরণ করা হয়।  

এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা  গিয়াস উদ্দিন সাহেব। 

তিনি বলেন, আমি মানবকল্যাণে   কিছু কাজ করার চেষ্টা করি যেনো মানুষ গুলো উপকূত হতে পারে। সে কাজ গুলো এতিম অসহায় দুস্ত নদীভাঙ্গা এবং কর্মহীন মানুষের জন্য যেনো  তারা তাদের এই জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেক্ষেত্রেই আমি মানব কল্যাণের কাজগুলো করে থাকি। 

তাই এই কাজগুলোর সাথে দেশ-বিদেশের ব্যাক্তিবর্গ এবং ব্যবসায়িক বিন্দু ও কমলনগরের  বিভিন্ন ব্যক্তিবর্গ সহযোগিতা করে থাকেন আল্লাহ যেনো তাদের সহযোগিতাকে কবুল করেন। আমরা এই পর্যন্ত আজকের দুইটি হুইল চেয়ার  সহ মোট ৬০ টি হুইল চেয়ার এবং কর্মহীন নারীদের মাজে আজ দুইটি সেলাই মিশিন সহ মোট ১৫ টি  বিতরণ করেছি। 

এভাবে আমাদের উদ্যোগটা অব্যাহত থাকবে ভবিষ্যতেও আমরা এভাবে জনকল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকারবদ্ধ রয়েছি তাই আমি সকলের সহযোগিতা কামনা করি  তাহলে এই এলাকার উন্নয়ন এগিয়ে যাবে।

 তিনি আরো বলেন, আমি কোন নির্বাচনে প্রার্থী হবোনা তবে  যেনো মানুষগুলো কল্যাণে কাজ করতে পারি এটাই আমার কামনা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইকরা হাফিজিয়া এতিমখানা মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মাহবুবুর রহমান তিনি জানান,  আমরা মানব কল্যাণের উদ্যোগে যে কাজটি করতেছি যেনো কাজগুলো অব্যহত রাখতে পারি তার জন্য আমি সকলের সহযোগীতা কামনা করি। 

মানব কল্যাণে কাজ করতে পারলে মনটাতে অত্যন্ত শান্তি পাই এবং জনকল্যাণের কাজ গুলোই আমার লক্ষ্য।

তাই আমাদের জনকল্যাণের কাজটি জেলা উপজেলার বাহিরের লোক গুলোও সুযোগ পায়। ইনশাআল্লাহ সামনের দিকেও আমাদের এই জনকল্যাণের কাজটি অব্যাহত থাকবে।

যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করব,  যারা আজ হুইল চেয়ার এবং মেশিন পেয়েছে  তারা আনন্দের সাথে বলতেছেন সব সময়ে যেনো এই কাজটি অব্যাহত থাকে। কমলনগর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা মানুষগুলো এই সুবিধাটি যেনো পায়  তাহলে অসহায় প্রতিবন্ধী মানুষ গুলো উপকৃত হবে। 

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: