শিরোনাম
মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদলমোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদমাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল গড়তে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ঢাবির ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, আবেদনের সময় বাড়ছেআল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানাপুলিশে রদবদল

কবরস্থানই আমাদের সবার শেষ ঠিকানা : নজরুল ইসলাম মঞ্জু

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
কবরস্থানই আমাদের সবার শেষ ঠিকানা : নজরুল ইসলাম মঞ্জু
কবরস্থানই আমাদের সবার শেষ ঠিকানা : নজরুল ইসলাম মঞ্জু

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, কবরস্থানই আমাদের সবার শেষ ঠিকানা। 

সে কারণে খুলনা সিটি কর্পোরেশন নগরীতে বিদ্যমান কবরস্থানসমূহে সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

প্রশাসক সোমবার ২৩ নভেম্বর সকালে নগরীর দৌলতপুরস্থ দেয়ানা মোড়লপাড়া কবরখানায় নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনকালে এ কথা বলেন। ১৩ লক্ষ ১৬ হাজার টাকা ব্যয়ে খুলনা সিটি কর্পোরেশন ভবনটি নির্মাণ করেছে। প্রশাসক ফলক উম্মোচনের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করেন।

উন্নয়ন কার্যক্রমকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে প্রশাসক বলেন, আমাদের ল্য কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং নগরবাসীর দৈনন্দিন জীবনযাত্রার মান সহজ ও সুন্দর করা। এলাকাবাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সুন্দর ব্যবস্থাপনা না থাকায় প্রিয়জনের দাফন-কাফন সম্পন্ন করতে ভোগান্তি পোহাতে হচ্ছিল বিধায় আপনাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ আধুনিকায়ন কাজ সম্পন্ন করা হয়েছে। এটি আপনাদেরই সম্পদ এবং এর রক্ষণাবেক্ষণ করাও আপনাদের দায়িত্ব।

উদ্বোধন শেষে প্রশাসক কবরস্থানটির সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। পরে তিনি মোড়লপাড়ার বিভিন্ন সড়ক, দেয়ানা উম্মে হাবিবা (রা.) মহিলা মাদরাসা, ১০নং ওয়ার্ডের নয়াবাটী ঈদগাহ ও ঈদগাহ জামে মসজিদ, জামিয়া ইসলামিয়া আসমা জাকিয়া মহিলা কওমী মাদরাসা ও এতিমখানা সরেজমিন পরিদর্শন করেন। এর আগে তিনি ১৪নং ওয়ার্ডের রায়েরমহল ক্ষুদে খাল সংলগ্ন ড্রেন এবং বয়রা জংশন রোড সংলগ্ন ড্রেনের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

কেসিসি’র সহকারী প্রকৌশলী ওবায়দুল্লাহ খান, উপসহকারী প্রকৌশলী আবু সালেহ পাটোয়ারী, এফ এফ ফয়সার ও মো: জাহিদ হোসেন, সাবেক কাউন্সিলর মো: কবির হোসেন কবু মোল্যা, সমাজসেবক লিয়াকত হোসেন লাভলু, শেখ আরমান হোসেন, মোল্লা মুজিবুর রহমন, মো: শহিদ মোড়ল, আব্দুল গণি মোড়লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: