অনুমোদনহীন সরকারি বীজ বিক্রির দায়ে ব্যবসায়ীকে অর্থদণ্ড

চাঁদপুরের হাইমচরে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ নভেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী মাছঘাট বাজারে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন। এ সময় অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে হাইমচর উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার, থানা পুলিশ পরিদর্শক এসআই সৌরভসহ থানা পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, বাজারে অনুমোদনহীনভাবে সরকারি বীজ বিক্রি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়। এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
ভোরের আকাশ/ইউএম