তারেক রহমানের জন্মদিন
নাজিরপুরে মাদ্রসা ছাত্রদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নাজিরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে মাদ্রসার ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম ছোট বুইচাকাঠী আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ একাডেমির হল কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। মাদ্রাসার হাফেজি বিভাগের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপ‚র্ণ সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মো. জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও যুবদলের সাবেক সভাপতি মোঃ শাফিকুল ইসলাম সফিক, তাওহীদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ. এম. শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক অহিদুজ্জামান চঞ্চল, মশিউর রহমান মিঠু, নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ফাইজুল ইসলাম ফয়েজ, সাবেক সদস্য সচিব মাইনুল ইসলাম মঈন, বর্তমান সভাপতি মো. আসাদ সেখ, সাধারণ সম্পাদক ইমাম খান, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান শেখ শোভন, সাধারন সম্পাদক জোনায়েদ ইসলাম দুলাল, শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের মোল্লাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতা-কর্মীরা।
ভোরের আকাশ/এসএইচ