মাগুরায় ৮ দফা দাবিতে নার্সেস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার বিরুদ্ধে এবং ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন, মাগুরা জেলা শাখা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বক্তব্য রাখেন নার্সিং ইন্সপেক্টর মনোয়ারা খাতুন, সিনিয়র স্টাফ নার্স সুফিয়া খাতুন, আমেনা খাতুন, অন্তর বাড়ৈ ও শিক্ষার্থী শামসুন্নাহার বনি।
বক্তারা বলেন, নার্সিং পেশাকে দুর্বল করতে ষড়যন্ত্রমূলকভাবে অধিদপ্তরকে একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বন্ধ না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। তারা অবিলম্বে ৮ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে জানানো হয়, দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ভোরের আকাশ/জাআ