শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বার্মাস্ট্যান্ড এলাকায় ডিএনডি লেকে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলো, মনিরুল (১৫) ও শুভ (১৫)। উভয়েই গোদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলো। মঙ্গলবার (১২ মে) ভোর ৬ টায় কদমতলীর নয়াপাড়া বার্মাস্ট্যান্ড এলাকার ডিএনডি ব্রিজ সংলগ্ন লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে, সোমবার (১১ মে) দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে করে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে ডিএনডি লেকে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়। নিহত মনিরুল মাগুরা জেলার মোহাম্মদপুর থানার পাল্লা গ্রামের জাকিরের ছেলে। মহানগরের ৮নং ওয়ার্ডর চৌধুরী বাড়ি ভূঁইয়াপাড়া এলাকার ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতো।

অপর নিহত শুভ পটুয়াখালী জেলার মরিচ বুনিয়া এলাকার মিজান শিকদারের ছেলে। শুভ পরিবারসহ নাসিক ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকায় থাকতো।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নাভানা মাঠে ফুটবল খেলার পর পাঁচ বন্ধু মিলে ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে। গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ নিখোঁজ থাকে। পরে রাতেই  পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। 

মঙ্গলবার (১২মে) ভোর ৬টার দিকে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে এসআই মো. মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

আরও পড়ুন

শ্রীপুরে স্কুল বারান্দায় বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই নিরস্ত্র মো. মাসুম বিল্লাহ। মৃতদের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

দুজন মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/ র.ই
 

মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুমনিরুল

শেয়ার করুন: