গাইবান্ধায় প্রাইভেটকারসহ চোর চক্রের ৩ সদস্য আটক

গাইবান্ধায় একটি প্রাইভেটকারসহ চোর চক্রের ৩ সদস্য আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে শহরের জিরো পয়েন্ট গোলচত্তরে এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতদের কাছ থেকে একটি প্রাইভেট কার যার নম্বর-ঢাকা মেট্রো-গ ৩২-০৩৩৭, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি বাটন ফোন ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, বগুড়ার কালাই ঘনপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে মতিউর রহমান (৩৫), ময়মনসিংহের নান্দাইল উপজেলার খইদা গ্রামের মজিদ মিয়ার ছেলে ফারুক (৩৫), ও শেরপুরের হোসেনপুর উপজেলার বিলাতিপুর গ্রামের মতিউর রহমানের ছেলে রাজু মিয়া (২৮)।
সদর থানার সূত্রে জানা যায়, গত আগষ্ট মাসে সদর উপজেলার পুলবন্দি এলাকার পিয়াদা পাড়ার অটোচালক রাজুর অটো ভাড়া নিয়ে শহরের রেলগেট থেকে কৌশলে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা। এসময়ের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় আটককৃত প্রাইভেট কারটিতে চড়ে চোর চক্রের এক সদস্য দ্রুত পালিয়ে যায়। আজ দুপুরে ভুক্তভোগী অটো চালক রাজু প্রাইভেট কারটিরি নাম্বার দেখে সনাক্ত করে গোল চত্বর এলাকায় আটক করে। এসময় উত্তেজিত জনতার হট্রোগোল সৃষ্টি হলে সদর থানার টহল টিম। আটককৃত চোর চক্রের ৩ সদস্যকে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে গাইবান্ধা ও আশপাশের এলাকায় অটো ও প্রাইভেট কার চুরি করে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর তালুকদার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ভোরের আকাশ/জাআ