শিরোনাম
রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধরোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরাফ্যাসিবাদ উত্থানের পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্যই বেশি প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রীসুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপেগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত জকিগঞ্জের শিক্ষাবিদ মুখলিছুর রহমান

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শিক্ষা, গবেষণা, লেখালেখি ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাওলানা মুখলিছুর রহমানকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

মাওলানা মুখলিছুর রহমান জকিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, লেখালেখি, গবেষণা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি জকিগঞ্জের সমাজ ও শিক্ষামূলক প্রতিষ্ঠান আল ইহসান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘জকিগঞ্জের দর্পণ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া সিলেটে অবস্থানরত জকিগঞ্জবাসীর সামাজিক সংগঠন ‘হৃদয়ে জকিগঞ্জ, সিলেট’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতির দায়িত্বেও রয়েছেন।

পুরস্কার গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা মুখলিছুর রহমান বলেন, “এ কৃতিত্ব আমার একার নয়, এ অর্জন পুরো জকিগঞ্জবাসীর। যেকোনো কাজে ইখলাস ও নিষ্ঠা থাকলে সফলতা আসে। এই শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড আমার কাজের গতি ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মুজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ। 

আরও পড়ুন

সৈয়দপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। এ ছাড়া চিত্রনায়ক আজিজুল হাকিম ও ডি এ তায়েবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সৈয়দ মাগরুব মোর্শেদ।

মাওলানা মুখলিছুর রহমানের এ অর্জনে জকিগঞ্জের সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: