শিরোনাম
কৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রীসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশকৃষিকে আধুনিক ও লাভজনক করতে প্রযুক্তির বিকল্প নেই: প্রধানমন্ত্রীসাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধানসাভার-আশুলিয়ায় ২০০ পোশাক কারখানায় ছুটি ঘোষণাসিটি গ্রুপকে নতুন ঋণ দিতে ব্যাংক-কোম্পানি আইনে ছাড়, মিলবে ১,৭০০ কোটি টাকার ঋণআঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ-চীন সম্পর্ক গুরুত্বপূর্ণ : রিজভীপোশাকশিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রীএবার শীতে ৬ শৈত্যপ্রবাহের পূর্বাভাসপাহাড়ে ‘বিচার’, জঙ্গলে পড়ে রইলো দুই জনের লাশ

হাজীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে হুজাইফা নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলার ২নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত হুজাইফা ওই গ্রামের ফজলে রাব্বির একমাত্র ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল হুজাইফা। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নির্বাচন উপযোগী ইউনিয়নের তালিকা পুনরায় যাচাই করবে ইসি

শিশুটির প্রতিবেশী কাজী সম্রাট জানান, সকালে হুজাইফা বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। ধারণা করা হচ্ছে, খেলাধুলার কোনো এক ফাঁকে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু হুজাইফার মৃত্যু হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: