শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জামালপুরে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরে ৪০ গ্রাম হেরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি ১)। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯ টার দিকে মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, ইসলামপুর উপজেলার শিংভাঙ্গা এলাকার মোঃ আনোয়ার হোসেন (২২) এবং তার স্ত্রী মোছাঃ শাপলা আক্তার (২১)।

পুলিশ জানান,  মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার আমবাড়ীয়া এলাকায় আজিজ বেপারীর বাড়ির সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি-১।

অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দম্পতি পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে আইনানুগ প্রক্রিয়ায় তল্লাশি করা হয়। তল্লাশির সময় আনোয়ার হোসেনের কাছ থেকে ২০ গ্রাম এবং শাপলা আক্তারের কাছ থেকে আরও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের মোট পরিমাণ ৪০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।

আরও পড়ুন

ফরিদপুরে ৭ সফর উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিলে আলোচনা সভা

পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হেরোইন ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

ভোরের আকাশ/এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: