দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চারজনের কারাদণ্ড

দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা বাজার এলাকায় সড়ক পরিবহন আইন ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড এবং মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রাম ট্রাক ও আটটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
২০১৮ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ বাস্তবায়নে আইন অমান্য ও অনিয়মের দায়ে তাদের বিরুদ্ধে এ দণ্ড দেওয়া হয়। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন শরীফ অভিযানে নেতৃত্ব দেন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, গ্রামীণ সড়ক রক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন, পরিবহন ও বিপণন প্রতিরোধ এবং এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে অপরাধ প্রমাণিত হওয়ায় চারজনকে ছয় মাস করে কারাদণ্ড এবং মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া আইন অমান্য করে পরিচালনার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনটি ড্রাম ট্রাক ও আটটি ব্যাটারি জব্দ করে হেফাজতে নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা প্রশাসনের অন্যান্য সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা