শিরোনাম
সরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহত

শিবগঞ্জে বালুর নীচ থেকে নবজাতক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুর ভেতরে পুঁতে রাখা অবস্থায় লুঙ্গিতে মোড়ানো এক নবজাতক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জালমাছমারী-মিয়াপাড়া এলাকার একটি বাগানের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা সুস্থ ও শঙ্কামুক্ত বলে জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুই শিশু ওই এলাকায় খেলছিল। এ সময় বালুর ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায় তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা গোলাপ হোসেনসহ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো নবজাতকটিকে উদ্ধার করেন।

আরও পড়ুন

গুরুদাসপুরে শাকিল হত্যায় সন্দেহভাজন ৭ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

উদ্ধারের পরপরই শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, শিশুটি সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছে। বর্তমানে নবজাতকটি উদ্ধারকারী গোলাপ হোসেনের হেফাজতে রয়েছে।

তবে কে বা কারা শিশুটিকে সেখানে পুঁতে রেখেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে নবজাতকের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: