শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চুরির অভিযোগে গোপালগঞ্জে কারারক্ষী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাক সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে এক কারারক্ষীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত কারারক্ষী হলেন, মো. আরিফ চৌধুরী (২৮)।

আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৬ জুলাই) রাতে সহকারী জেলার সুমি ঘোষ আরিফ চৌধুরীকে আসামিকে করে গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।  আরিফ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম উদ্ধার করা হয়।

এর আগে, গত ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি করা হয়।  ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ।  পরে তারা সদর থানায় জানায়।  পুলিশ শনিবার সন্ধ্যায় জেলা শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে গ্রেফতার করে বলে জানান ওসি।

মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই নয়ন কুমার সাহা জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন।  তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/জাআ

গোপালগঞ্জচুরিঅভিযোগ

শেয়ার করুন: