শিরোনাম
পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীপোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছেষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপিরোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান তিতুমীরেরআইসিজের রায়কে ইতিবাচক বলেছে বাংলাদেশআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

রায়পুরে যানজট নিরসনে চালু হলো ট্রাফিক পুলিশ বক্স

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
রায়পুরে যানজট নিরসনে চালু হলো ট্রাফিক পুলিশ বক্স
রায়পুরে যানজট নিরসনে চালু হলো ট্রাফিক পুলিশ বক্স

লক্ষ্মীপুরের রায়পুরে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ফিতা কেটে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, টিআই (অ্যাডমিন) কামরুল ইসলাম, পিপিএম, রায়পুরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জহুরুল ইসলাম, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা, ইন্সপেক্টর (তদন্ত) মো. আবদুল মান্নান এবং আরআর ক্যাবলসের আঞ্চলিক প্রতিনিধি।

আরও পড়ুন

ঘোড়াঘাটে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নতুন এ ট্রাফিক পুলিশ বক্স চালুর ফলে সড়কে যানবাহন চলাচল তদারকি, যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন বাস্তবায়নে পুলিশের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

স্থানীয়দের প্রত্যাশা, ট্রাফিক পুলিশ বক্সের কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালিত হলে রায়পুরের সড়কগুলোতে যানজট কমবে এবং সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: