খুলনার জাহাঙ্গীর হত্যা মামলার আসামি জসিম গ্রেপ্তার

খুলনার আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জসিমকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এসআরবি-৭ এর সহায়তায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে সোনাডাঙ্গা থানার তমুজউদ্দিন বাইলেন সড়কের হোসেন আলীর ছেলে। এসআরবি’র প্রেরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র সদস্যরা তার অবস্থান নিশ্চিত হয়ে বৃহস্পতিবার রাতে এসআরবি ৬ ও ৭ এর সমন্বয়ে চট্রগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সে সোনাডাঙ্গা থানার আলোচিত জাহাঙ্গীর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা