শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুয়াকাটায় খালেদা জিয়ার সুস্থতায় জামায়াতের দোয়া মাহফিল

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ১ ডিসেম্বর ২০২৫, ৫:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৩০ নভেম্বর) বাদ আছর কুয়াকাটা পৌরসভার কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদে কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামী এ দোয়া মাহফিলের আয়োজন করে।

দোয়া পরিচালনা করেন কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কুয়াকাটা পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা মাইনুল ইসলাম মান্নান।

দোয়া মাহফিলে অংশগ্রহণকারী স্থানীয় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রাসেল মুসুল্লি, কুয়াকাটা পৌর ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদির মৃধাসহ আরও অনেকে।

দোয়া মাহফিলে মাওলানা মাইনুল ইসলাম মান্নান বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সুচিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য আমরা মহান আল্লাহর নিকট নিবেদন করেছি। আল্লাহ যেন তাকে শিগগিরই সুস্থতা দান করেন।

লতাচাপলী ইউনিয়ন জামায়াতের আমির রাসেল মুসল্লি বলেন, দেশের মানুষের ভালোবাসা অর্জন করা নেত্রী বেগম খালেদা জিয়া আজ শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। আমরা সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও অসুস্থ নেত্রীর দ্রুত আরোগ্য, দেশের শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

ভোরের আকাশ/জাআ

খালেদা জিয়াকুয়াকাটাজামায়াতে ইসলামী

শেয়ার করুন: