শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

“ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা-২০২৬” উপলক্ষে নীলফামারীতে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি বলেন, ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার ডিজিটাল ও স্বচ্ছ সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন কার্যক্রম সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও সহজে সেবা প্রাপ্তি নিশ্চিত করবে।

আরও পড়ুন

কক্সবাজারে পৃথক ঘটনায় তিনজন নিহত

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাইদুল ইসলাম, মুবাশ্বিরা আমাতুল্লাহসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা। তিন দিনব্যাপী এ মেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বিভিন্ন স্টলে অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ নানা ধরনের ভূমি সেবা প্রদান করা হয়। এছাড়াও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বিষয়ক সেমিনার, গণশুনানি, ভূমি বিষয়ক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় অংশগ্রহণকারী সাধারণ মানুষ ভূমি সেবা সহজ ও দ্রুত পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

ভোরের আকাশ/নি
 

নীলফামারী

শেয়ার করুন: