শিরোনাম
নয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীনয়াপল্টনের সমাবেশে প্রধানমন্ত্রীর অংশগ্রহণসড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা, আবেদন যেভাবেসৌদিতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা, নিহত ৭ বাংলাদেশিডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৫মার্কিন ভিসা নিয়ে সতর্ক করলো দূতাবাসসিপাহি-জনতার বিপ্লবে অপশক্তি পরাভূত হয়েছিল : প্রধানমন্ত্রীবিশ্ববাজারে কমলো স্বর্ণের দামজাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৬, ৬:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপি পৃথক কর্মসূচির আয়োজন করে।

সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলটির কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে পৌর টাউন হলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা।

এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকুসহ অন্যরা।

আরও পড়ুন

জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : কৃষিমন্ত্রী

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনের কর্মসূচির শেষ পর্যায়ে বিকেলে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় জেলা প্রশাসনকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে জেলা পরিষদ। ম্যাচে উভয় দলের প্রায় ৫০ জন করে মোট ১০০ জন খেলোয়াড় অংশ নেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: