আবু সাঈদের মা-বাবা এই জাতির প্রতিকি মা-বাবা-রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারি মোঃ রাশেদ খাঁন বলেছেন, আমি নিজে আজকে অত্যন্ত গর্বিত মনে করছি, আমার এক পাশে আবু সাঈদের পিতা আর এক পাশে আবু সাঈদের মাতা আবু সাঈদের মা মানে এই জাতির মা।
আবু সাঈদের বাবা মানে তিনি এই জাতির প্রতীকি অর্থে জাতির বাবা।শুক্রবার( ১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের বীজ আবু সাঈদ রোপন করেছিল এবং ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। আবু সাঈদ যে স্বপ্ন দেখেছিল আমি মনে করি সেই স্বপ্ন বিএনপির সরকার পূরণ করবে ইনশাআল্লাহ। জামায়াত আমীর কে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি স্পষ্ট বার্তা দিতে চাই আবু সাঈদের বাবার কাছে দুঃখ প্রকাশ করুন এই বাড়িতে আসুন। গণঅভ্যুত্থানের পর আ’লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মধ্য দিয়ে গণহত্যার বিচারের বিরুদ্ধে এক প্রকার অবস্থান নিয়েছে ও আবু সাঈদের রক্তের সাথে বেইমানী করেছে জামাতের আমীর। আমি পুরো জাতিকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এতটুকু বলতে চাই বাংলার মাটিতে গণহত্যার বিচার হবেই হবে। যে দিন শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তার শাস্তি নিশ্চিত হবে সেদিন আবু সাঈদের আত্ম শান্তি পাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পের্কে বলেন, আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে সরকারের যে মনোভাব ভারতের পক্ষ থেকে বারবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ করা হচ্ছে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়া হয়েছে খুনি শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর খুনিদের ফিরিয়ে দেয়ার ব্যাপারে ভারত সরকারের কি মনোভাব সেটির উপর নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর।
এ সময় রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী, সম্পাদক জাকির হোসেনসহ রংপুর জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব