শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাবিপ্রবিতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ১২ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. মহিদুল হাসান এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আবুল কালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদীয় ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, শহীদ রুদ্র সেন ও শহীদ রাহুল এর বাবা-মাসহ অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ২৪-এ আমরা দেশীয় ফ্যাসিবাদ ও  বর্হিবিশ্বের ম্যাকানিজম থেকে আমরা মুক্তি পেয়েছি। ২৪ এর চেতনা অত্যন্ত ব্যপক ও বিস্তৃত। ‘৭১  এ আমরা ভৌগোলিক সীমানা পেয়েছি কিন্তু জুলাই-এ আমরা অনেক কিছুই অর্জন করেছি-শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে আমরা স্বাধীন  হয়েছি।

পৃথিবীর ইতিহাসে একটি সশস্ত্র ও প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তরুন যুবকরা জুলাইয়ে ২য় বার বাংলাদেশের স্বাধীনতা অর্জন করে। দীর্ঘ ১৭ বছরের  স্বৈরাচারী শাসনে যখন আমরা অতিষ্ট ঠিক তখনই তরুন-যুবকদের সাথে আপামর জনতা ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। নিঃস্বার্থভাবে দেশের জন্য তাঁরা জীবন উৎসর্গ করেছেন। আজ ২ জন শহীদ রাহুল ও রুদ্রের বাবা-মা আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাই আমরা গর্ববোধ করছি। জুলাই আন্দোলনে বিভিন্নভাবে অংশগ্রহণ এবং আন্দোলনকারীদের সাহায্য সহযোগিতা করার জন্য এ     বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের জীবন বাজী রেখে জুলাই গণ-অভ্যূত্থানে তোমাদের অংশগ্রহণে আমরা চিরকৃতজ্ঞ। তাই,  এ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে গড়ে তোলার জন্যও তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের অনেক সুযোগ রয়েছে সেটাকে কাজে লাগাতে পারলে আমরা এ বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিতে পারব। দেশকে বাঁচাতে হলে আমাদের মানষিকতার পরিবর্তন করতে হবে। ব্যক্তি জীবন থেকে শিক্ষা নিতে হবে। আসুন সবাই মিলে দেশ গড়ি।

আলোচনা সভায় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান বলেন, একজন জুলাই যোদ্ধা হিসেবে আমাকে এ বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করায় মহান আল্লাহ্‌র  নিকট শুকরিয়া জ্ঞাপন করছি এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই।

জুলাই ‘২৪ আন্দোলন চলাকালে সব সময় সকলের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি।  মুর্হুমুহু গুলি ও টিয়ারসেল উপেক্ষা করে সেই উত্তাল দিনগুলির লোমহর্ষক ঘটনাসমূহের স্মৃতি চারণ করতে গিয়ে বর্তমান হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি অর্নবের সমস্ত শরীরে পুলিশের রাবার বুলেটের আঘাতের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আমি  বিশ্বাস  করি এদেশে আর কোন দিন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের উত্থান হবে না। একই সাথে তিনি শহীদ রুদ্র ও শহীদ রাহুলের পরিবারকে ধন্যবাদ জানান।

শহীদ রাহুলের বাবা মোসলেম উদ্দিন তার বক্তব্যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য কাজ করতে এগিয়ে আসার আহবান জানান। শহীদ রুদ্র সেন এর বাবা সুবির সেন সকল শহীদদের আদর্শ ও চেতনা ধারণের জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম, হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইউট্যাব এর সহ-সভাপতি প্রফেসর ড. মো. মহিদুল হাসান, সভাপতি প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, অফিসার্স ফোরামের পক্ষ থেকে ড. মো. নূর-এ-আলম সরকার, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের পক্ষথেকে এ.কে. এম. ইমতিয়াজ ফারুক, কর্মচারীদের পক্ষ থেকে মো. নুরুল আমিন।

আরও পড়ুন

ভারতে তিব্বতি শরণার্থী আটক

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা ও জুলাই চেতনা ও তাৎপর্যের উপর বক্তব্য রাখেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্নব ও সাধারণ সম্পাদক মাসুদ রানা।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/ইউএম

জুলাই শহীদ দিবসআলোচনা সভাহাবিপ্রবি

শেয়ার করুন: