শিরোনাম
বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরাবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীএসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রীভোটার তালিকা থেকে বাদ, বাংলাদেশে পুশ-ইনের শঙ্কায় মুসলিমরা

জীবননগরে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি নারী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
জীবননগরে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি নারী আটক
জীবননগরে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৯ বাংলাদেশি নারী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৯ জন বাংলাদেশিকে আটক করেছে। 

মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের (বিজিবির) পক্ষ থেকে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার রাত সোয়া ৯ টার সময় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬১/৭-এস হতে আনুমানিক ১ দশমিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বাজারের মোড়ে অভিযান চালায় বিজিবি। 

এসময় বিজিবি সদস্যরা অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ৯ জন বাংলাদেশী নাগরিককে আটক করে।

আটককৃতরা হলো- ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মিরপরু গ্রামের অরম কৃষ্ণ বাড়ৈর ছেলে অসীম বরণ বাড়ৈ (৫২), কুমিল্লা জেলার তুলাতলী গ্রামের বাবুল মিয়ার ছেলে মো. শারিয়ার (২৩), একই জেলার বিরলী গ্রামের মফিজ মজুমদারের ছেলে জাফরান মজুমদার (২৩) এবং মানিকগঞ্জ জেলার বাস্তা গ্রামের মৃত সন্তোষ কুমারের ছেলে শ্যামল কুমার সরকার (৪৮)।

এছাড়া আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও একজন শিশু রয়েছে। আটককৃতদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: