কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাজীপুরে কাপাসিয়া সদর বাজারে হরি মন্দির সংলগ্ন রঙের দোকানে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত এতে আশপাশের পাঁচটি দোকান আগুনে ভস্মীভূত হয়।
সরেজমিনে গিয়ে জানা যায়, রঙের মেলা দোকানের মালিক গৌতম বণিক জানান, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়, এর মধ্যে পার্শ্ববর্তী শীতল মণ্ডলের পাখির দোকানে অন্তত ২০০ লাভ বার্ড সহ অনেক প্রজাতির পাখি পাখির খাবারও আসবাবপত্র আগুনে পুড়ে প্রায় ২ লক্ষ টাকা, লিটন বনিক জি এন ট্রেডার্স এর মালামাল পুড়ে অন্তত ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়, হার্ডওয়ারের দোকান সুশান্ত মল্লিকের এক লক্ষ আশি হাজার টাকার ক্ষয়ক্ষতি এবং লিটন ঘোষের হার্ডওয়ারের দোকানে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। প্রত্যক্ষদর্শী প্রীতম সাহা জানিয়েছেন দ্রুত ফায়ার সার্ভিস না আসলে হয়তো আরো বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারত।
এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট এর ক্যাপ্টেন মাহফুজুর রহমান মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের টিম লিডার বলেছেন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছেন কাপাসিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. তামান্না তাসনিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণে সহযোগিতার আশ্বাস দেন।
ভোরের আকাশ/মো.আ.