শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাইবান্ধায় বাসে মিলল ১,২৭০ পিস ইয়াবা; গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১২৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ সময় জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে ইয়াবা বহনকারী বাসটিও জব্দ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে আজ সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল পলাশবাড়ী পৌরসভার দক্ষিণ বন্দর বগুড়া বাসস্ট্যান্ড এলাকার রংপুরগামী বিশ্বরোডে চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহিদ গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর মিরের বাগান এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী একটি বিএম ভিআইপি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হলে চালকের আসনের নিচে সাদা পলিথিনে রাখা ১,২৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে গ্রেপ্তার করা হয় এবং বাসটি জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে দাবি করেছে র‌্যাব।

আরও পড়ুন

খুলনায় পুলিশের বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরে গ্রেপ্তার আসামি ও জব্দকৃত আলামত পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন,'মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

ভোরের আকাশ/ এনউব

গ্রেপ্তার

শেয়ার করুন: