শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে, মাছিমপুর এলাকায় পারভেজ নামের এক ব্যক্তি ও তার এক সহযোগী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগতভাবে পুরো এলাকা ঘিরে ফেলে।

অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা একটি পরিত্যক্ত ভবনের ভেতরে তাদের সঙ্গে থাকা অস্ত্র ও গোলাবারুদ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে সেনাবাহিনী ওই ভবনে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।

অভিযানে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। যেকোনো অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক বা আইনবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য নিকটস্থ আর্মি ক্যাম্পে জানানোর জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানায় গ্রহণ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করে আইনি কার্যক্রম শুরু হয়েছে।

ভোরের আকাশ/এনএস

আগ্নেয়াস্ত্রযৌথ বাহিনীঅভিযাননারায়ণগঞ্জউদ্ধার

শেয়ার করুন: