শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অন্ধকার নেমে আসবে: মঞ্জু

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, রাজনীতিতে আওয়ামী লীগ ফিরুক, তাতে আপত্তি নেই, তবে তাদের বিচার আগে হতে হবে। গণতন্ত্রের সুরক্ষায় সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার বিকেলে ফেনী শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অন্ধকার নেমে আসবে। নির্বাচন নিরপেক্ষ করার জন্য সরকার ও প্রশাসনকে আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, এখানকার প্রধান রাষ্ট্র সংকট হলো ধর্ম না মানা। আমরা এমন রাজনীতি চাই যেখানে মানুষের অধিকারই মূল, ধর্ম নয়। ইতিমধ্যে অনেক ইসলামি দলও মন্দির পরিদর্শন করছে, যা বোঝায় তারা পুরনো বক্তব্য থেকে বেরিয়ে এসেছে।

এবি পার্টির চেয়ারম্যান শহরের জগন্নাথ, জয়কালি, গুরুচক্র মন্দিরসহ ৯টি মন্দির পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন। এসময় দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

ফেনীনির্বাচন

শেয়ার করুন: