শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে পেয়ারা বাগানে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানোয় জরিমানা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরের (স্বরুপকাঠী) নেছারাবাদে অবস্থিত আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগান ও ভাসমান বাজার বর্ষাকালে এক নয়নাভিরাম ও শান্ত সবুজ স্বপ্নরাজ্য হিসেবে পর্যটকদের আকর্ষণ করে। প্রতিবছর পেয়ারার মৌসুমে পর্যটকদের উপচেপড়া ভিড থাকে।

পেয়ারা বাগান এলাকায় ও ভাসমান বাজারে উচ্চৈঃস্বরে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব সৃষ্টির অপরাধে মেহেদি হাসান নামে এক ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার সঙ্গে থাকা দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে আটঘর কুরিয়ানা পেয়ারা বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,পর্যটন এলাকায় উচ্চৈঃস্বরে সাউন্ডবক্স বাজিয়ে সাধারণ মানুষ ও পর্যটকদের স্বাভাবিক চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল।

এ সময় অভিযান চালিয়ে গণউপদ্রব সৃষ্টির অপরাধে মেহেদি হাসানকে ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং দুটি সাউন্ডবক্স জব্দ করা হয়।

আরও পড়ুন

রোগীর রিপোর্ট আগাম প্রিন্ট: চাঁদপুরে জরিমানা

নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ বলেন, “পর্যটন এলাকায় আগত সকলের আনন্দ ও বিনোদনের অধিকার রয়েছে। তবে কারও বিনোদন যেন অন্যের বিরক্তি বা গণউপদ্রবের কারণ না হয়, সে বিষয়টি সবাইকে খেয়াল রাখতে হবে। আটঘর কুরিয়ানা একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এখানে শান্তি-শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।”

পরে উপস্থিত সকলকে একত্রিত করে পর্যটন এলাকার শান্তি-শৃঙ্খলা ও পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তি অনুসরণ করার অনুরোধ জানানো হয়।

ভোরের আকাশ/এম
 

পিরোজপুর

শেয়ার করুন: