গাইবান্ধায় ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৮ কেজি গাঁজাসহ সাজু মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩০ আগষ্ট) বিকাল সোয়া ৪টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাজু মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওভাঙ্গা ইউনিয়নের গোরক মন্ডপ (নামাটারি) এলাকার জামাল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সোয় ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে সিট কাভারের নিচে ও ট্যাংকির ভিতরে বিশেষ কায়দায় রাখা ৮ কেজি গাঁজা জব্দসহ মোটরসাইকেল আরোহী সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/জাআ