সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার পানাম নগরীতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁ শাখার উদ্যোগে এবং বিসমিল্লাহ এন এন জুলফিকার ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মশক নিধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সোনারগাঁ শাখার আহ্বায়ক অধ্যক্ষ ড. মুহাম্মদ নূর আলম, সমাজসেবক আনোয়ার হোসেন, পানাম নগরের সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সদস্য সচিব মশিউর রহমান, লেখক সেলিম আহমেদ প্রধান, সদস্য হিরন মিয়া, এরশাদ হুসাইন, মাসুম মিয়া, শহিদুল ইসলাম, হুমায়ুন মিয়া, রাসেল, মোজাম্মেল হক ও আই আলো হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এমদাদ হোসেন প্রমূখ।
কর্মসূচিতে বক্তারা বলেন, এডিস মশার বংশবিস্তার ও আবাসস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এ জন্য সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে।
সম্মিলিতভাবে সচেতনতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ভোরের আকাশ/ এনউব