শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফুলবাড়িতে বিস্ফোরক মামলার ৫ আ. লীগ নেতা গ্রেফতার

ভ্রাম্যমান প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ৬:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ীতে থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. আকবর আলীর ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. তৈবুর রহমান লাজু (৪৫), বেতদিঘী ইউনিয়নের খড়মপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী মো. আতিকুর রহমান (৫২), একই ইউনিয়নের মালঞ্চা গ্রামের মো. আবু বক্কর সিদ্দিক এর ছেলে ও ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. মেজবাবুল রহমান (৩৭) ও তার সহোদর ওয়ার্ড যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুর রহমান (৩৬), এলুয়াড়ী ইউনিয়নের ডাঙ্গা গ্রামের মৃত সায়েদ আলী মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী (৫২)।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, রাতভর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তাদেরকে বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

বিস্ফোরকদিনাজপুরগ্রেফতারফুলবাড়ি

শেয়ার করুন: