শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উজ্জীবিত সীমান্তের জেলা লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উজ্জীবিত সীমান্তের জেলা লালমনিরহাট
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উজ্জীবিত সীমান্তের জেলা লালমনিরহাট

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৯ নভেম্বরের সফরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে সীমান্তবর্তী জেলা লালমনিরহাট। 

সফর উপলক্ষে জেলার চেনা দৃশ্যপট বদলে যেতে শুরু করেছে। প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি শহরজুড়ে চলছে সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। অন্যদিকে, দলীয় প্রধানকে বরণ করে নিতে উজ্জীবিত হয়ে উঠেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। 

এছাড়া এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন, সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবী কার্যক্রম পর্যবেক্ষণ এবং দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধনের কর্মসূচি রয়েছে।

​সফর ও উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক প্রশাসনিক প্রস্তুতি ও খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেছেন।

​এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনেও বইছে উৎসবের আমেজ। সফর সফল করতে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত মতবিনিময় সভা, র‍্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। 

লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে অবহেলিত এই সীমান্ত জেলার উন্নয়ন সম্ভাবনা আরও ত্বরান্বিত হবে।

​রাজনৈতিক উচ্ছ্বাস, প্রশাসনিক কর্মতৎপরতা আর সাধারণ মানুষের প্রত্যাশা সব মিলিয়ে এখন ১৯ নভেম্বরের অপেক্ষায় প্রহর গুনছে লালমনিরহাটবাসী। এই সফর থেকে জেলার উন্নয়ন ও অগ্রগতির নতুন কী বার্তা আসে, এখন সেদিকেই তাকিয়ে আছেন সবাই। 

ভোরের আকাশ/রই
 

শেয়ার করুন: