শিরোনাম
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণারাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনমিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধযুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রীকঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজারডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫০৫পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণারাশিয়া-ইউক্রেনকে সতর্ক করলেন এরদোগানডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্রগাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েনমিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধযুবসমাজ জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি: প্রধানমন্ত্রীকঙ্গোতে ইবোলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫ হাজার

জীবননগরে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ

জীবননগর অফিস

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযানে ১১৮ বোতল উইন-করেক্স (Win-Corex) সিরাপ জব্দ করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আজাদ নামে অভিযুক্ত এক ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল নতুনপাড়া গ্রামের বদরুদ্দিনের ছেলে আজাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত আজাদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন

গাজীপুরে তৃতীয় দিনের মতো শ্রমিক বিক্ষোভ, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

জীবননগর থানার তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজাদের বাড়িতে অভিযান চালিয়ে ১১৮ বোতল উইন-করেক্স সিরাপ জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যান। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ আরও জানায়, জব্দ করা সিরাপ থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: