শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত
শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

গাজীপুরের শ্রীপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

"করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদশ" এ প্রতিপাদ্যের উপর ভিত্তি করে  রোববার (৮ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে  এ সভা অনুষ্ঠিত হয়।এর আগে সমবায়ীদের অংশগ্রহণে একটি  বর্ণাঢ্য শোভাযাত্রা  উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । 

 সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ জাকারিয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়।

আলোচনা সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, শ্রীপুর পশ্চিমপাড়া সার্বিক সমবায় সমিতির সভাপতি মাঈন উদ্দিন, পাথারপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সেলিম আহমেদ এবং ঢাকা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেবসহ  উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বক্তারা বলেন, সমবায়ীরা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি বৃহৎ সমবায় বাজার গড়ে তোলা। এর মাধ্যমে সমবায়ীদের উৎপাদিত পণ্য সহজেই ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বর্তমানে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন পণ্যের মান ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এ জন্য তিনি কৃষি সমবায় সমিতিগুলো সচল করার আহ্বান জানান। পাশাপাশি সমবায় মার্কেট স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, সেখানে সমবায়ীরা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

সভায় সমবায় বাজার ও মার্কেট স্থাপনের পাশাপাশি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাবও তুলে ধরেন সমবায়ীরা।

এসময় সমবায়ীরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির সুযোগ তৈরি করতে পৃথক সমবায় বাজার ও মার্কেট স্থাপনের দাবি জানান।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: