কিশোরগঞ্জে অপসারণকৃত চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে মানববন্ধন

নীলফামারীর কিশোরগঞ্জে ৬নং কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের অপসারণকৃত ও দুর্নীতিবাজ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার শত শত সাধারণ মানুষ ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।
মানববন্ধনে অংশ নিতে আসা ইউপি সদস্য গোলাম মাওলা বলেন, “ইউনিয়ন পরিষদের মতো একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসে যারা দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন, তাদের সাধারণ জনগণ আর সহ্য করবে না। অভিযুক্ত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে যুক্ত ছিলেন। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে ইসরাফিল ইসলাম, মো. ইসরাফিল ইসলাম,মোছাঃ হাফিজা বেগম, মোছাঃ মৌসুমী আকতার, লিপা বলেন ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ আজ সচেতন হয়েছে। দুর্নীতিবাজ ও অপসারণকৃত এই চেয়ারম্যানের যাবতীয় দুর্নীতির নিরপেক্ষ তদন্ত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
ভোরের আকাশ/রই