শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: সাংসদ ওয়াদুদ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশকে টেকসইভাবে সংরক্ষণ করা না গেলে মানুষের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। বিশুদ্ধ অক্সিজেনের সংকট, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান। তাই পরিবেশ রক্ষা এখন শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার বিষয়।

তিনি বলেন, একসময় মানুষ প্রাকৃতিক পরিবেশে ফ্যান ছাড়াই স্বাচ্ছন্দ্যে বসবাস করত। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলে গেছে। বৃষ্টি হলেও গরম কমে না, অনেক ক্ষেত্রে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করতে হচ্ছে। ঋতুচক্রেও অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের বাস্তব প্রতিফলন।

পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে তিনি পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এসব বর্জ্য সহজে মাটির সঙ্গে মিশে না। ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, নির্বিচারে গাছ কাটার ফলে বনাঞ্চল সংকুচিত হচ্ছে। নতুন গাছ রোপণের হারও প্রয়োজনের তুলনায় কম। সংরক্ষিত বনাঞ্চলেও অবৈধভাবে গাছ কাটার ঘটনা ঘটছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তা অনেক আগেই উপলব্ধি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জাতীয় আন্দোলনের রূপ পায়। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন নতুন স্থাপনা নির্মিত হচ্ছে। এতে কৃষিজমি ও খোলা জায়গা কমে যাচ্ছে। তাই উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সমান গুরুত্ব দিতে হবে।

এর আগে টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে ফিরে আসে। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।

আরও পড়ুন

ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক

আয়োজকরা জানান, আগামী ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির পাশাপাশি বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমীরা।

ভোরের আকাশ/জেআ

বৃক্ষমেলাবন সংরক্ষণপরিবেশ দূষণখাগড়াছড়ি

শেয়ার করুন: