শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ধর্মীয় ভক্ত পরিচয়ে একটি বাসায় প্রবেশ করে কৌশলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের খুলশী থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম সরোয়ার সরদার (৪২)। তিনি নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট ব্রিজ এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি সুতালড়ি বেদে পল্লী এলাকায়।

পুলিশ জানায়, বুধবার সকালে নগরের আমবাগান এলাকার একটি বাসায় নিজেকে নারায়ণগঞ্জের বারদী লোকনাথ মন্দিরের ভক্ত পরিচয় দিয়ে প্রবেশ করেন সরোয়ার। ‘জয় বাবা লোকনাথ’ উচ্চারণ করে তিনি ধর্মীয় ভক্তের মতো আচরণ করেন এবং নিজেকে মন্দির থেকে আসা ব্যক্তি বলে পরিচয় দেন।

প্রথমে তিনি ১১ টাকা প্রণামীর কথা বলেন। পরিবারের সদস্যরা সেই টাকা দিলে পরে প্রসাদের জন্য চাল দেওয়ার অনুরোধ করেন। এরপর বিভিন্ন কৌশল ও কথার ফাঁদে ফেলে পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার নিয়ে সেখান থেকে পালিয়ে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে খুলশী থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার প্রায় ১৪ ঘণ্টার মধ্যে নগরের হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের একটি অংশসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে তিন জোড়া স্বর্ণের কানের দুল, সীতা হারের পাঁচটি অংশ, পাথরযুক্ত একটি স্বর্ণের লকেট, গলানো প্রায় পাঁচ আনা স্বর্ণ, দুটি স্মার্টফোন এবং ১৪ হাজার টাকা।

আরও পড়ুন

নেসকো’র প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবীতে মানববন্ধন

তিনি আরও জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ধর্মীয় পরিচয় বা আবেগকে কাজে লাগিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। তাই অপরিচিত কাউকে বাসায় প্রবেশের সুযোগ দেওয়ার আগে পরিচয় নিশ্চিত হওয়া এবং মূল্যবান জিনিসপত্রের বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জেআ

চট্টগ্রাম

শেয়ার করুন: