শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন
গোপালগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস হোসেন ফকিরের দাফন সম্পন্ন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন ফকিরের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় নিজ গ্রাম বড়দিয়ার একটি খোলা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

​জানাজায় মুকসুদপুর উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু'সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।
​
এর আগে গত শুক্রবার সকালে মুকসুদপুরের বড়ইতলায় স্থানীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরে একটি প্রতিবাদ সভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ইলিয়াস হোসেন। পথিমধ্যে ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশনা

​পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন কর্মীবান্ধব ও সদালাপী নেতার আকস্মিক এই প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: