শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আড়াইহাজারে চাচার হাতে ভাতিজা খুন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লস্করদী গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচার হামলায় ভাতিজা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মতিনের পক্ষ এবং মো. মুক্তার হোসেনের পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল।

এ বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রচেষ্টা সত্ত্বেও বিরোধের নিষ্পত্তি না হওয়ায় বৈঠকটি শেষ হয়ে যায়। এর কিছুক্ষণ পর উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষ বাধে। এ সময় মতিনের পক্ষের হামলায় মুক্তার হোসেন ও তার ছেলে সিয়াম (২৭) গুরুতর আহত হন।

আরও পড়ুন

বিআরটিএ ফেসবুক পেজে শেখ মুজিবুর রহমানের ছবি ও নাম, জনমনে অসন্তোষ

পরে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল প্রায় ১০টার দিকে সিয়ামের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সবজেল  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/সু.পা

আড়াইহাজার, খুন

শেয়ার করুন: