পিরোজপুরের ইন্দুরকানীতে ওপেন হাউস ডে পালিত
পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউস ডে পালিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে ইন্দুরকানী থানা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফয়জুল কবির তালুকদার, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আকন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. জুয়েল রানা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম, সদর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাবুল হোসেন, বিএনপি নেতা মো. মিজান, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আরিফুল ইসলাম, রিয়াজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম সহ সুধীজন, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ইভটিজিং, মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া বিষয়ে আলোচনা করা হয়।
ভোরের আকাশ/মো. আ.