শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

ফুলবাড়ীতে কাল লালন সাঁইজির তিরোধান দিবস

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফুলবাড়ীতে কাল লালন সাঁইজির তিরোধান দিবস
ফুলবাড়ীতে কাল লালন সাঁইজির তিরোধান দিবস

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান। 

উপজেলার শিমুলবাড়ি লালন আখড়া বাড়িতে এ আয়োজন ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সাধু, ভক্ত ও লালন অনুসারীরা আসতে শুরু করেছেন। তাঁদের পদচারণায় মুখর হয়ে উঠছে আখড়াবাড়ি।

আয়োজক সূত্রে জানা গেছে, দুই দিন আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সাধু-ভক্তদের আগমন শুরু হয়েছে। দিনব্যাপী চলবে সাধু, গুরু ও ভক্তদের মিলনমেলা। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে মূল সাধুসঙ্গ ও ভাবসংগীতানুষ্ঠান, যা চলবে সারারাত। এতে বাউলশিল্পীদের পরিবেশনায় লালন সাঁইজির গান, ভাবসংগীত ও আধ্যাত্মিক পরিবেশনায় মুখর হয়ে উঠবে আখড়াবাড়ি।

অনুষ্ঠান সফল করতে আখড়াবাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জা, অতিথি ও সাধু-ভক্তদের আপ্যায়নসহ সার্বিক আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে আসা লালন অনুসারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাঁইজির দর্শন ও ভাবধারার টানে তাঁরা এ মিলনমেলায় অংশ নিতে এসেছেন।

আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-গুরু, ভক্ত, বাউলশিল্পী, লালন অনুসারী ও সংগীতপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটবে। সাধুসঙ্গ ও ভাবসংগীতের মধ্য দিয়ে লালন সাঁইজির মানবতাবাদী দর্শন, অসাম্প্রদায়িক চেতনা, জীবনবোধ ও আধ্যাত্মিক চিন্তাধারা তুলে ধরা হবে।

লালন সাঁইজির কালজয়ী বাণী ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ ধারণ করে মানুষের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ উপলক্ষে আয়োজকেরা সাধু-ভক্ত, বাউলশিল্পী, লালন অনুসারীসহ সর্বস্তরের মানুষকে শিমুলবাড়ি লালন আখড়া বাড়িতে উপস্থিত থেকে সাধুসঙ্গ ও ভাবের মিলনমেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

শিমুলবাড়ি লালন আখড়া বাড়ির প্রতিষ্ঠাতা সাধু ছালেক শাহ বলেন, “লালন সাঁইজির দর্শন কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁর দর্শনের মূল কথা মানুষকে ভালোবাসা, মানুষের পাশে দাঁড়ানো এবং ভেদাভেদ ভুলে মানবতার চর্চা করা। 

এই আয়োজনের মধ্য দিয়ে আমরা লালন সাঁইজির সেই অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, গুরু, ভক্ত ও লালন অনুসারীরা এখানে আসছেন। তাঁদের পদচারণায় আখড়াবাড়ি মুখর হয়ে উঠেছে। 

আমরা চাই, সবাই মিলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভালোবাসার বন্ধনে একটি সুন্দর মানবিক সমাজ গড়ে তুলি। এ আয়োজনে সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।”

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: